1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ :
টেকনাফে কোস্টগার্ড-র‍্যাবের অভিযানে পুরুষ নারী ও শিশুসহ উদ্ধার ১৫ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল খুলনা অঞ্চলের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য’র জন্য দোয়া বাগেরহাটে যুবদল নেতার বসতঘরে অগ্নি-সংযোগ তারুণ্যের উৎসব উপলক্ষ্যে কোস্টগার্ড পশ্চিম জোনের মেডিক্যাল ক্যাম্পেইন মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিসভা চিতলমারীতে স্বেচ্ছাসেবক ও শ্রমিক দলের নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা সীতাকুন্ডে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় বস্ত্র সামগ্রী ও সিগারেট জব্দ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক বিএনপির মন্ত্রিসভায় যোগদানের গুঞ্জন, যা বললেন তামিম ইকবাল তারেক রহমানের ‘পাকিস্তান টেস্ট’: ইউনুস-পরবর্তী ঢাকা কি দিল্লির দিকে ঝুঁকছে?

সীতাকুন্ডে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় বস্ত্র সামগ্রী ও সিগারেট জব্দ

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মনির হোসেন:: চট্টগ্রামের সীতাকুন্ডে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ৯ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র সামগ্রী ও বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন ছোট কুমিরা বাজার সংলগ্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুল্ক কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র সামগ্রী এবং বিদেশি সিগারেট পাচার করা হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত ১৪ ফেব্রুয়ারি শনিবার রাত ৯ টায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক ১টি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৮ কোটি ৯২ লক্ষ টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা ও ১,২৯৮ কার্টুন বিদেশী সিগারেট জব্দ করা হয়। এসময় কাভার্ড ভ্যান চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমস এর নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট