সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে অপ্টার পূর্বাভাস বাস্তবে কতটা মিলল? মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী অলিম্পিয়াড শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার এক বছরের খাবার খরচই ছিল ৩৫ কোটি টাকা-সংসদে অর্থমন্ত্রী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর মাথাভাঙ্গায় আলুতলা স্লুইচ গেটের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন কেসিসি প্রশাসক দাকোপে গ্রামীন সড়কে চলছে গ্যাসের সিলিন্ডারবাহী ভারী ট্রাক: ঝুঁকিপূর্ন চলাচল বিশ্ব জনসংখ্যা দিবসে পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব পুরস্কার

পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে খুলনার পাইকগাছায় বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে অবৈধ নেটজাল জব্দ ও প্রায় ২ লাখ পার্শে মাছের পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিনব্যাপী উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে উপজেলার সোলাদানা, লতা ও দেলুটি ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত শিবসা, দেলুটি ও ভদ্রতা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

অভিযান চলাকালে তিনটি অবৈধ নেটজাল জব্দ করা হয় এবং আনুমানিক দুই লাখ পার্শে মাছের পোনা জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় বাংলাদেশ নৌ পুলিশ পাইকগাছার সহযোগিতায় অভিযানে ক্ষেত্র সহকারী রণধীর সরকার, নৌ ফাঁড়ি পুলিশের কর্মকর্তা রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল যেমন-বেহুন্দি, কারেন্ট, মশারি, চটজাল, পাই জাল ও টং জাল অপসারণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews