সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে অপ্টার পূর্বাভাস বাস্তবে কতটা মিলল? মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী অলিম্পিয়াড শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার এক বছরের খাবার খরচই ছিল ৩৫ কোটি টাকা-সংসদে অর্থমন্ত্রী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর মাথাভাঙ্গায় আলুতলা স্লুইচ গেটের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন কেসিসি প্রশাসক দাকোপে গ্রামীন সড়কে চলছে গ্যাসের সিলিন্ডারবাহী ভারী ট্রাক: ঝুঁকিপূর্ন চলাচল বিশ্ব জনসংখ্যা দিবসে পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব পুরস্কার

পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার মধ্য প্রতাপকাটি গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন।

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় এ ভবনটি নির্মিত হয়েছে।
এসডিএফ জেলা ব্যবস্থাপক কাজী হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা কর্মকর্তা মো. সালাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাসসহ বিভিন্ন কর্মকর্তা ও গ্রাম সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এসডিএফের প্রশিক্ষণ ও সহায়তায় এলাকার নারীরা উৎপাদনমুখী কাজে যুক্ত হয়ে স্বনির্ভর হচ্ছেন এবং গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews