সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

পাইকগাছায় যুবকের আত্মহত্যা

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলায় আজহারুল ইসলাম বাবু (২৪) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত আজহারুল ইসলাম বাবু উপজেলার রাড়ুলী ইউনিয়নের আরাজী ভবানীপুর গ্রামের হাবিবুর রহমান গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে নিজ বসতবাড়ির রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করেন।

ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে চলমান পারিবারিক কলহের জেরে মানসিক চাপে পড়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews