সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

বাগেরহাট পৌরসভায় মাজেদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে মাজেদা বেগম ফাউন্ডেশন। বুধবার (১৩ মার্চ) সকালে বাগেরহাটের সরুই এলাকায় ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় থেকে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। মাজেদা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
বাগেরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় নারী-পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান, বিএনপি নেতা বুলগান হোসেন, সাবেক ছাত্রনেতা এসএম মোহাইমিনুল মুনসুর সজিবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এম এ সালাম বলেন, “প্রতি বছরের
ধারাবাহিকতায় এবারও মাজেদা বেগম ফাউন্ডেশনের পক্ষ থেকে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ১৭টি ইউনিয়ন এবং বাগেরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ছয় হাজার অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে।” তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় প্রতিটি ইউনিটে গিয়ে দুস্থ ও অসহায় মানুষের হাতে এসব উপহার তুলে দেওয়া হচ্ছে। তিনি জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপহার পেয়ে অনেক অসহায় পরিবার আনন্দ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। ঈদকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ এলাকায় মানবিকতা ও সামাজিক সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছে বলে স্থানীয়রা মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews