বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
ইসরায়েলি নাগরিক পেলেই তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে-মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন উদ্ভাবন, উদ্যোক্তাদের প্রশংসা প্রধানমন্ত্রীর গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত পানখালীতে উত্তরণ কল প্রকল্পের উদ্যোগে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাদান ক্যাম্পেইন তারাকান্দা বাসস্ট্যান্ডে পরিচ্ছন্নতা অভিযান ও শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা

পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদির উপহারের খেজুর বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন:: খুলনার পাইকগাছায় সৌদি বাদশাহর প্রেরিত উপহারের খেজুর উপজেলার বিভিন্ন মাদ্রাসার অনূকূলে বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে ৭৭টি মাদ্রাসার প্রতিনিধিদের মাঝে এ খেজুর হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজীব বিশ্বাস, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আ. মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, আলহাজ্ব মিরাজুল ইসলাম, জামায়াত নেতা মাওঃ বুলবুল আহমেদ, গোলাম মোর্তজা জামান আলমগীর রুলু, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও প্রতিনিধিরা।

সংশ্লিষ্টরা জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরব সরকারের পক্ষ থেকে পাঠানো এই খেজুর উপজেলার মাদ্রাসাগুলোর শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণ করা হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছর পাইকগাছা উপজেলায় সৌদি সরকারের পক্ষ থেকে মোট ২১ বক্স খেজুর বরাদ্দ পাওয়া যায়। এসব বক্সে থাকা মোট ১৬৮টি প্যাকেট খেজুর উপজেলার ৭৭টি মাদ্রাসার অনুকূলে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews