1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছার বিখ্যাত বোম্বাই লতা আমে ‘স্ক্যাব’ রোগের থাবা,দিশেহারা শত শত চাষি দাকোপে কোরবানীর পশুরহাটে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসায় মেডিকেল টিমের ক্যাম্প দাকোপে স্বনির্ভর নারী দলের দক্ষতা উন্নয়নে কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ১৬১১১ এ কল পেয়ে অসুস্থ ব্যক্তির চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড খুলনা মেডিকেলে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়ার সময় রোগীর মৃত্যু পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ, দরকার মাত্র ৩ উইকেট মালয়েশিয়ায় মির্জা আব্বাসের খোঁজ নিতে হাসপাতালে গোলাম পরওয়ার যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা মসজিদে ৩ জনকে হত্যার পর চিরকুট লিখে ২ কিশোরের আত্মহত্যা জনবান্ধব ও আধুনিক ভূমি ব্যবস্থাপনার কোন বিকল্প নেই-প্রধানমন্ত্রী

পাইকগাছায় বিপুল পরিমাণ পারশে পোনা জব্দ; নদীতে অবমুক্ত

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলায় সরবরাহের প্রায় ৩ লক্ষ পারশে মাছের পোনা জব্দ করেছে মৎস্য দপ্তর ও নৌ পুলিশ। পরে জব্দকৃত এসব পোনা শিবসা নদীতে অবমুক্ত করা হয়।

মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে আইন বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার (৬ মে) দুপুর ১২ টার দিকে পৌর সদরের শিববাটী ব্রিজ সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সুন্দরবন ও এর আশপাশের নদ-নদী থেকে আহরণ করা বিপুল পরিমাণ পারশে পোনা জব্দ করা হয়।

অভিযান শেষে জব্দকৃত পোনা তাৎক্ষণিকভাবে শিবসা নদীতে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উপকূলীয় এলাকার কিছু অসাধু চক্র সুন্দরবন ও সংলগ্ন নদ-নদী থেকে পারশে ও অন্যান্য প্রজাতির পোনা সংগ্রহ করে স্থানীয় মৎস্য চাষি ও চিংড়ি ঘেরে সরবরাহ করে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট