1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই-এনবিআর চেয়ারম্যান তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্বকাপ ফুটবল,শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ দিতে শিক্ষাবর্ষ ছোট করছে মেক্সিকো

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: ২০২৬ ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। এই বিশ্ব আসরকে সামনে রেখে অন্যতম আয়োজক দেশ মেক্সিকো তাদের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষের সূচিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে।

শিক্ষার্থীদের বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করার সুযোগ করে দিতেই সরকার এই বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

মেক্সিকোর বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এবারের শিক্ষাবর্ষ স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত ৪০ দিন আগেই শেষ করা হবে। নতুন সূচি অনুযায়ী, আগামী ৫ জুন থেকে শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ইতিহাসে দীর্ঘমেয়াদী ছুটির এমন ঘটনা বেশ বিরল ও ব্যতিক্রমী।

মেক্সিকোর সরকারি কর্মকর্তাদের মতে, নিজ দেশে আয়োজিত বিশ্বকাপের ম্যাচগুলো যেন শিশুরা ও তরুণরা নির্বিঘ্নে উপভোগ করতে পারে, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা মনে করেন, ফুটবল বিশ্বকাপের মতো একটি ঐতিহাসিক আয়োজন শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ এবং দেশপ্রেম বৃদ্ধিতে সহায়তা করবে।

২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মনতেরেতে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

স্বাগতিক দেশ হিসেবে মেক্সিকো ইতোমধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করেছে। ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামসহ অন্যান্য ভেন্যুগুলোতে এখন পুরোদমে প্রস্তুতির কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট