বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাতিল হতে পারে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ! কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, স্থায়ী দূতাবাস চালুর সিদ্ধান্ত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বটিয়াঘাটায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাকিস্তানকে একঘরে করতে গিয়ে নিজেই বিচ্ছিন্ন হচ্ছে ভারত সাবেক ‘র’ প্রধান

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের বহুল আলোচিত গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর সাবেক প্রধান এ এস দুলাত বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার দীর্ঘদিনের ভারতীয় কৌশল কাঙ্ক্ষিত সাফল্য পায়নি।

একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সন্ত্রাসবাদ ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ধারাবাহিক প্রচারণা, আন্তর্জাতিক লবিং ও বিভিন্ন কূটনৈতিক তৎপরতা চালানো হলেও ইসলামাবাদকে বিশ্বমঞ্চে একঘরে করা সম্ভব হয়নি।

দুলাতের ভাষ্য অনুযায়ী, ভারত দীর্ঘ সময় ধরে এই লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা চালিয়ে গেলেও পাকিস্তান আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

সাক্ষাৎকারে সাম্প্রতিক ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। গত বছরের সীমান্ত সংঘাত ও পরবর্তীতে ৮৭ ঘণ্টাব্যাপী সামরিক উত্তেজনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে।

প্রতিবেদনে দাবি করা হয়, ওই সংঘাতে পাকিস্তান ভারতের একাধিক যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

দুলাত আরও বলেন, ভারতীয় নীতিনির্ধারকদের একটি অংশ মনে করে পাকিস্তান ভবিষ্যতে ভেঙে পড়বে। তবে তার মতে, বাস্তবতা ভিন্ন এবং পাকিস্তানকে দুর্বল রাষ্ট্র হিসেবে দেখার ধারণা সঠিক নয়।

তিনি মন্তব্য করেন, বর্তমান পরিস্থিতিতে ভারতই উল্টো কূটনৈতিক চাপে পড়ার ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে পাকিস্তানের সামরিক ও কূটনৈতিক নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি গুরুত্ব পাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সম্পর্কে দুলাত বলেন, তিনি ক্রমেই আন্তর্জাতিক পরিসরে পরিচিত ও প্রভাবশালী হয়ে উঠছেন।

এছাড়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যোগাযোগে পাকিস্তানের মধ্যস্থতামূলক ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। তার মতে, আঞ্চলিক কূটনীতিতে সক্রিয় ও ভারসাম্যপূর্ণ ভূমিকা রাখায় পাকিস্তানের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

কাশ্মীর প্রসঙ্গে সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, সেখানে দীর্ঘদিন ধরে জনগণের মধ্যে অসন্তোষ, অনিশ্চয়তা ও বঞ্চনার অনুভূতি বিরাজ করছে, যা সংকটের মূল কারণগুলোর একটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews