মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

মশা নিধন দেখতে ফ্লোরিডায় নয়, ডোবার পাশে বসলেই হবে-প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

ডেস্ক:: মশা নিধনের আধুনিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার পরিকল্পনা ছিল চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার। তবে তাদের এই বিদেশ সফরের অনুমোদন দেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

প্রধানমন্ত্রীর নির্দেশনার উদ্ধৃতি দিয়ে জানানো হয়, মশা নিধন দেখতে বা শিখতে ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই। দেশের মধ্যেই সন্ধ্যার পর কোনো ডোবার পাশে কয়েক ঘণ্টা অবস্থান করলেই মশা নিধনের নানা কার্যকর পদ্ধতি খুঁজে পাওয়া সম্ভব।

সিটি করপোরেশন সূত্র জানায়, এই সফরের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের শিকাগো ও ফ্লোরিডার একটি কারখানা ও ল্যাব পরিদর্শন করা। সেখানে মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি ও কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের পরিকল্পনা ছিল।

প্রস্তাবিত দলে মেয়র ছাড়াও ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা এবং ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তাসহ পাঁচজন কর্মকর্তা। তাদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিকে যুক্ত করার কথাও ছিল।

প্রধানমন্ত্রীর প্রেস উইং আরও জানায়, একটি বিদেশি প্রতিষ্ঠানের অর্থায়নে এই সফরের প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে তা অনুমোদন না হওয়ায় সফরটি বাতিল করা হয়।

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, বর্তমানে নগরীতে মশা নিয়ন্ত্রণে প্রায় পৌনে চার কোটি টাকার বিটিআই নামের আধুনিক কীটনাশক ব্যবহার করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews