শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক

অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, ফিরলেন মোসাদ্দেক

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি মাসে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তন।

দীর্ঘ প্রায় চার বছর পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। তিনি সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ২০২২ সালের আগস্টে। এরপর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন।

গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে এবার বাদ পড়েছেন আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন। অন্যদিকে মোসাদ্দেকের পাশাপাশি দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ ও ১৪ জুন।

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews