মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

সংসদে রুমিন ফারহানা-গ্রামাঞ্চলে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

ডেস্ক:: গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না বলে জাতীয় সংসদে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সংসদে রুমিন ফারহানা বলেন, আমরা লোডশেডিং বলি বা মেরামত শেডিং বলি, বাস্তবতা হলো গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না।

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের বিষয়ে তিনি আরও বলেন, সংশ্লিষ্ট মন্ত্রী সংসদে দাঁড়িয়ে ১ মে’র মধ্যে গ্যাস সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও এখনো গ্যাস সরবরাহ শুরু হয়নি। তিনি দ্রুত সময়ের মধ্যে গ্যাস সংযোগ চালুর সুনির্দিষ্ট সময় জানতে চান।

রুমিন ফারহানার প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ গ্যাসের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, গ্যাস সরবরাহে সীমাবদ্ধতার কারণে বর্তমানে বিদ্যুৎকেন্দ্রগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি বলেন, “উনি বিদ্যুৎও চান আবার সার কারখানায়ও গ্যাস চান। কিন্তু গ্যাসের সীমাবদ্ধতার কারণে বিদ্যুৎ প্ল্যান্টগুলো সচল রাখতে অগ্রাধিকার দিতে হচ্ছে, তাই আশুগঞ্জে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews