মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

বিটিভির বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব ৪৭ কোটি টাকা, অর্থের উৎস কী?

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: আসন্ন ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ব্যয় হয়েছে ৪৭ কোটি টাকা। তবে এই অর্থ বিটিভিকে সরাসরি পরিশোধ করতে হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার (৯ জুন) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হকও উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে সম্প্রচার স্বত্ব নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল এবং প্রায় ২০০ কোটি টাকা দাবি করা হয়েছিল, যা শেষ পর্যন্ত কার্যকর হয়নি। পরে সরকারের উদ্যোগে ফিফার সঙ্গে সরাসরি আলোচনা করে নতুন সমঝোতায় পৌঁছানো হয়।

তিনি জানান, আলোচনায় বাফুফের সংশ্লিষ্টতাও ছিল এবং দীর্ঘ দরকষাকষির পর সম্প্রচার স্বত্ব নিশ্চিত করা সম্ভব হয়।

এবারের বিশ্বকাপে বিটিভির পাশাপাশি সময় টেলিভিশন ও টি-স্পোর্টস সব ম্যাচ সম্প্রচার করবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এই ৪৭ কোটি টাকা সরকারকে আলাদাভাবে পরিশোধ করতে হবে না। টেলিকম কোম্পানি, স্যাটেলাইট টিভি ও ওটিটি প্ল্যাটফর্মের বিজ্ঞাপন ও রাইটস বিক্রির মাধ্যমে এই ব্যয় সমন্বয় করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews