সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে অপ্টার পূর্বাভাস বাস্তবে কতটা মিলল? মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী অলিম্পিয়াড শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার এক বছরের খাবার খরচই ছিল ৩৫ কোটি টাকা-সংসদে অর্থমন্ত্রী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর মাথাভাঙ্গায় আলুতলা স্লুইচ গেটের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন কেসিসি প্রশাসক দাকোপে গ্রামীন সড়কে চলছে গ্যাসের সিলিন্ডারবাহী ভারী ট্রাক: ঝুঁকিপূর্ন চলাচল বিশ্ব জনসংখ্যা দিবসে পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব পুরস্কার

দুর্নীতি প্রতিরোধ ও দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে-প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

ডেস্ক:: প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনের লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ নির্দেশনার কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ ও দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা এড়িয়ে দ্রুত ও জনস্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে। পাশাপাশি প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বাড়াতে প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকারি সেবাকে আরও আধুনিক ও কার্যকর করতে ডিজিটাল রূপান্তরের গতি বাড়াতে হবে। এছাড়া আইন লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি সেবা যাতে হয়রানিমুক্ত, বিলম্বমুক্ত ও স্বচ্ছভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর তদারকি নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews