সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে অপ্টার পূর্বাভাস বাস্তবে কতটা মিলল? মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী অলিম্পিয়াড শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার এক বছরের খাবার খরচই ছিল ৩৫ কোটি টাকা-সংসদে অর্থমন্ত্রী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর মাথাভাঙ্গায় আলুতলা স্লুইচ গেটের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন কেসিসি প্রশাসক দাকোপে গ্রামীন সড়কে চলছে গ্যাসের সিলিন্ডারবাহী ভারী ট্রাক: ঝুঁকিপূর্ন চলাচল বিশ্ব জনসংখ্যা দিবসে পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব পুরস্কার

দাকোপে কারিতাসের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির উপজেলা পর্যায়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের বাস্তবায়নে এবং SDC ও CBM Global Disability Indusion আর্থিক সহয়তায় সভা অনুষ্ঠিত হয়।
ডিআইডিআরএম কল প্রোগ্রাম প্রকল্পের আওতায় বুধবার (১০ জুন) দুপুর ২ টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা আইসিটি অফিসার সমীর বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাগিস আরা পারভীন, উপজেলা উপ সহকারী কৃষি অফিস উত্তম কুমার রায়, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ আবুল বাসার, ইউপি সদস্য জাহিদুল ইসলাম ফকির, নিমাই রায়, কারিতাস বাংলাদেশ দাকোপ উপজেলা ডিআইডিআরআর অফিসার জ্বলন্ত ত্রিপুরা, কমিউনিটি ফ্যাসিলিটেটর সুদীপ সরকার, উজ্জ্বল কুমার মন্ডল প্রমুখ। এ সময় বিভিন্ন এনজিও প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। সভায় মূল আলোচ্য বিষয় হলো ডিআইডিএম কল প্রেগ্রাম প্রকল্পের বিগত এপিল ২০২৬ হতে জুন পর্যন্ত ৩ মাসের সুতারখালী ইউনিয়নের কমিউনিটি পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম সমূহের ধারাবাহিক বিবরণ উপস্থাপন করা। উল্লেখ্য বিষয় এই সকল কার্যক্রম সমূহ বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জসমূহ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তরভূক্তি করে সকল কার্যক্রম সমূহের বাস্তবায়নের কৌশল ধারাবাহিক ভাবে উপস্থাপনকরা হয়।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews