সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ আর্জেন্টিনার ম্যাচের আগে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত কেপ ভার্দে অধিনায়ক তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষ হত্যার পরিকল্পনাকারীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই-প্রধানমন্ত্রী খুলনায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্পেইনের উদ্বোধন খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় অপহরণ মামলার আসামি আটক, কিশোরী উদ্ধার পাইকগাছায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প উপলক্ষে বিএনপির লিফলেট বিতরণ বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত পাইকগাছা থানা পুলিশের সফল অভিযান: চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; চোর আটক

জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আজ জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারানো একাদশে বড় কোনো পরিবর্তন আনার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। একই সঙ্গে ইনজুরি কাটিয়ে ফেরা নেইমারকে আগের ম্যাচের তুলনায় বেশি সময় মাঠে দেখা যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, একাদশে খুব বেশি পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না। তবে এখনই দল ঘোষণা করতে চাই না। জাপানের বিপক্ষে কোন সমন্বয়টি সবচেয়ে কার্যকর হবে, সেটি নিয়ে এখনও ভাবছি।

তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাচে পুরো মনোযোগ ধরে রাখা। আমাদের সামনে শক্তিশালী একটি প্রতিপক্ষ রয়েছে এবং সে অনুযায়ী প্রস্তুত থাকতে হবে।

নেইমারের শারীরিক অবস্থার বিষয়ে আনচেলত্তি জানান, গত এক সপ্তাহে তার উন্নতি হয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে তিনি মাত্র ১৫ মিনিট খেলতে পেরেছিলেন। তবে এবার তিনি আগের চেয়ে বেশি সময় মাঠে থাকার মতো অবস্থায় রয়েছেন।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

আলিসন বেকার (গোলকিপার), দানিলো, মার্কিনিয়োস, গাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; ভিনিসিয়ুস জুনিয়র, রায়ান ও মাথেউস কুনিয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews