সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ আর্জেন্টিনার ম্যাচের আগে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত কেপ ভার্দে অধিনায়ক তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষ হত্যার পরিকল্পনাকারীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই-প্রধানমন্ত্রী খুলনায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্পেইনের উদ্বোধন খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় অপহরণ মামলার আসামি আটক, কিশোরী উদ্ধার পাইকগাছায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প উপলক্ষে বিএনপির লিফলেট বিতরণ বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত পাইকগাছা থানা পুলিশের সফল অভিযান: চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; চোর আটক

খুলনায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্পেইনের উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সোমবার সকালে নগরীর বিআইডিসি রোডস্থ চিত্রালী বাজার এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বল্পমূল্যে/বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্পেইনের উদ্বোধন করেন। ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে খালিশপুর বিকিরণ যুব কল্যাণ ফাউন্ডেশন এ চক্ষু ক্যাম্পেইনের আয়োজন করে। জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচির আওতায় বিএনএসবি চক্ষু হাসপাতাল এ ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা প্রদান করে।
ক্যাম্পেইনে ১’শ ৬৪ জনকে সাধারণ চক্ষু চিকিৎসা প্রদানের পাশাপাশি ৪০ জনকে ছানি অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।
বিকিরণ যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি কামরুল ইসলাম আলমগীরের পরিচালনায় ক্যাম্পেইনে স্থানীয় সমাজসেবক এ্যাড. ফজলে হালিম লিটন, শেখ শামসুর রহমান, আব্দুল লতিফ কাজী, লিটন খান, জাকির হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম, চিত্রালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ ফুল মিয়া, দুর্বার সংঘের সভাপতি মেহেদী হাসান, সুজন খালিশপুর থানা সম্পাদক খলিলুর রহমান সুমন, কেসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর খালিশপুরস্থ হাউজিং এস্টেটের বিভিন্ন সড়ক, ড্রেন ও হাউজিং তিনতলায় বিদ্যমান পুকুরের পরিচ্ছন্নতা কার্যক্রমসহ দারুস্ সালাম জামে মসজিদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, বর্ষা মৌসমু শুরু হয়েছে এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ বেড়ে যাচ্ছে। সে কারণে আগে থেকেই নগরীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা হচ্ছে। তারই অংশ হিসেবে খালিশপুরের সকল পুকুর, নালা, ড্রেন ও খালের বর্জ্য ও ঝোপঝাড় পরিচ্ছন্ন করা হচ্ছে। একই সাথে মশক নিধনেও সম্ভব সব ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে। নগরবাসীর সহযোগিতা ছাড়া এ সকল কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি ড্রেনে বর্জ্য না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলে কেসিসি’র কাজে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ-খুলনার নির্বাহী প্রকৌশলী মো: জিয়াউর রহমান, কেসিসি’র সাবেক কাউন্সিলর এইচ এম আবু সালেক, সমাজসেবক এ্যাড. ফজলে হালিম লিটন, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার সাহা ও মো: জিয়াউর রহমানসহ গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
বিকেলে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খালিশপুর থানাধীন মুজগুন্নী মহাসড়কের উভয় পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। মাননীয় প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ কর্মসূচি গ্রহণ করা হয়। প্রশাসক খুলনা বিশেষায়িত হাসপাতাল মোড়ে একটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। কেসিসি’র সচিব মো: রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এঙ্িিকউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান, প্রশাসনিক কর্মকর্তা ড. পেরু গোপাল বিশ্বাস, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, সমাজসেবক এ্যাড. ফজলে হালিম লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews