মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

আষাঢ়ের বৃষ্টিতে পাইকগাছায় ছাতা মেরামতের ধুম

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন, পাইকগাছা (খুলনা):: আষাঢ়ের টানা বৃষ্টি আর থেমে থেমে বর্ষণে উপকূলীয় জনপদ খুলনার পাইকগাছায় বেড়েছে ছাতার ব্যবহার। ঘর থেকে বের হলেই প্রয়োজন হচ্ছে একটি ছাতার। নতুন ছাতা কেনার পাশাপাশি অনেকেই পুরোনো ছাতা মেরামত করে ব্যবহার করছেন। ফলে বর্ষার এই মৌসুমে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে ছাতা মেরামতের পেশায়। বছরের সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন পৌর সদরের ছাতা মিস্ত্রি কামাল শেখ।

এদিকে উপকূলীয় এলাকা হওয়ায় পাইকগাছায় বর্ষা মানেই অনিশ্চিত আবহাওয়া, কালো মেঘ, হঠাৎ ঝুম বৃষ্টি ও জলাবদ্ধতার আশঙ্কা। সেজন্য বর্ষাকালে ছাতা হয়ে ওঠে মানুষের নিত্যসঙ্গী। এই বাড়তি প্রয়োজনীয়তার কারণে যেমন নতুন ছাতার বিক্রি বাড়ছে, তেমনি কয়েকগুণ বেড়েছে পুরোনো ছাতা মেরামতের চাহিদাও। এতে কর্মব্যস্ত হয়ে উঠেছেন ছাতা মেরামতের সঙ্গে যুক্ত কারিগররা।

বুধবার(১ জুলাই) সরজমিন ঘুরে ও প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর ধরে ছাতা মেরামতের কাজ করে জীবিকা নির্বাহ করছেন কামাল শেখ। বর্ষা শুরু হওয়ার পর থেকেই তার কর্মস্থলে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কেউ ভাঙা শিক ঠিক করাতে, কেউ ছেঁড়া কাপড় সেলাই করাতে, আবার কেউ নষ্ট হাতল কিংবা স্প্রিং পরিবর্তন করতে আসছেন। অল্প খরচে পুরোনো ছাতা আবার ব্যবহার উপযোগী হয়ে যাওয়ায় নতুন ছাতা কেনার পরিবর্তে অনেকেই মেরামতের দিকেই ঝুঁকছেন।

বর্তমানে তিনি পাইকগাছা পৌর সদরের পোস্ট অফিস মোড় সংলগ্ন আশিক পেপার স্টলের পাশে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাতা মেরামতের কাজ করছেন।

কামাল শেখ বলেন, বর্ষাকালই আমাদের কাজের মূল সময়। বছরের অন্য সময় কাজ কম থাকে। কিন্তু বৃষ্টি শুরু হলেই কাজের চাপ কয়েকগুণ বেড়ে যায়। প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫টি ছাতা মেরামত করি। এতে দৈনিক প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা আয় হয়। তিনি আরো বলেন, সকাল থেকে রাত পর্যন্ত ছাতা মেরামত করতে আসেন মানুষ।

স্থানীয়রা জানান, বর্ষাকালে ছাতা এখন আর শুধু একটি ব্যবহার্য সামগ্রী নয়, বরং দৈনন্দিন চলাচলের অপরিহার্য অনুষঙ্গ। স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ নিয়মিত ছাতা ব্যবহার করছেন। ফলে পুরোনো ছাতা মেরামতের চাহিদাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আষাঢ়ের অবিরাম বৃষ্টিধারা যেমন প্রকৃতিকে সজীব করে তোলে, তেমনি ছাতা মিস্ত্রি কামাল শেখের মতো ক্ষুদ্র পেশাজীবীদের জীবনেও নিয়ে আসে কর্মব্যস্ততা ও বাড়তি আয়ের সুযোগ। বছরের এই কয়েকটি বর্ষার মাসই তাদের জীবিকার অন্যতম প্রধান ভরসা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews