মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
মণিপুরে ছড়িয়ে পড়েছে সংঘাত, পাহাড়ে তীব্র হচ্ছে সহিংসতা নিজেকে গড়ে তোলো, তাহলেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ-প্রধানমন্ত্রী জিয়া হল কমপ্লেঙ্ নির্মাণের সম্ভাবতা যাচাইয়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত পরিবেশ সুরক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সভা পাইকগাছা পৌরসভার অন্যতম প্রধান সড়কে ভয়াবহ ধস; দ্রুত সংস্কারের দাবি বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪ ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও পাঁচ শিক্ষকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ

পাইকগাছায় ইপিআই কার্যক্রম জোরদারে ওয়ার্ল্ড ভিশনের ব্যাগ প্রদান

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আরও গতিশীল ও কার্যকর করতে স্বাস্থ্য সহায়তাকারীদের মাঝে ৩১টি সাইড ব্যাগ বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পাইকগাছা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি)।

বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ আনুষ্ঠানিকভাবে এ ব্যাগ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) দেশের অন্যতম সফল জনস্বাস্থ্য কর্মসূচি। মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী স্বাস্থ্য সহায়তাকারীদের কাজ আরও সহজ ও সুশৃঙ্খল করতে এসব সাইড ব্যাগ প্রদান করা হয়েছে। ব্যাগগুলো ব্যবহার করে তারা বিভিন্ন টিকাদান কেন্দ্রে টিকা, প্রয়োজনীয় সরঞ্জাম, নিবন্ধনপত্র ও অন্যান্য উপকরণ নিরাপদে বহন করতে পারবেন। এর ফলে ইপিআই কার্যক্রমের দক্ষতা ও সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পাইকগাছা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের এরিয়া ডেভেলপমেন্ট ম্যানেজার বিপ্লব ইসাহাক সরদার।

এ সময় উপস্থিত ছিলেন ডা. তানভীর, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রুহুল কুদ্দুস, পরিসংখ্যানবিদ মো. জাহাঙ্গীর আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার নিউটন গোমেজ, প্রোগ্রাম অফিসার শিল্পী রায়, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্বাস্থ্য সহায়তাকারীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews