সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে অপ্টার পূর্বাভাস বাস্তবে কতটা মিলল? মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী অলিম্পিয়াড শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার এক বছরের খাবার খরচই ছিল ৩৫ কোটি টাকা-সংসদে অর্থমন্ত্রী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর মাথাভাঙ্গায় আলুতলা স্লুইচ গেটের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেন কেসিসি প্রশাসক দাকোপে গ্রামীন সড়কে চলছে গ্যাসের সিলিন্ডারবাহী ভারী ট্রাক: ঝুঁকিপূর্ন চলাচল বিশ্ব জনসংখ্যা দিবসে পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব পুরস্কার

পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: কৃষিতে জৈব সার ব্যবহারের প্রসার, উৎপাদন ব্যয় কমানো এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে খুলনার পাইকগাছায় উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ভার্মি কম্পোস্ট তৈরির উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের তহবিল থেকে এসব উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের তহবিল থেকে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। তিনি উপকারভোগীদের হাতে ভার্মি কম্পোস্ট তৈরির প্রয়োজনীয় উপকরণ তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

এসময়ে উপজেলার রাড়ুলী, গদাইপুর ও লতা ইউনিয়নের মোট আট জনকে ডার্মি কম্পোস্ট তৈরির প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ এবং যুবদল নেতা হুরায়রা বাদশা।

এ সময় উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মণ্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ভার্মি কম্পোস্ট একটি উন্নতমানের জৈব সার, যা মাটির উর্বরতা বৃদ্ধি, রাসায়নিক সারের ব্যবহার কমানো এবং নিরাপদ ও টেকসই কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষকদের মধ্যে এ প্রযুক্তির সম্প্রসারণ ঘটলে উৎপাদন খরচ কমবে, মাটির স্বাস্থ্য রক্ষা পাবে এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা আরও শক্তিশালী হবে। এ ধরনের উদ্যোগ কৃষকদের স্বাবলম্বী করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews