বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাগেরহাট জেলা প্রতিনিধি:: বাগেরহাটে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, জনসাধারণের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বাগেরহাট সদর উপজেলার চুলকাটি প্রেসক্লাব চত্বরে ও ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো প্রকল্পের অংশ হিসেবে, নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এবছর বিভিন্ন জাতের (ফলজ, বনজ ও ঔষধি) চারা রোপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যক্তি উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আগামীতে যেন এই ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকে সেই প্রত্যাশা কামনা করেন।

উল্লেখ্য এ সময় প্রায় পাঁচ শতাধিক ফলজ , বনজ চারাসহ দুস্থ ও গৃহীনদের মাঝে নগদ অর্থ ও বাড়ি নির্মাণের সমগ্রী প্রদান করা হয়।

তিনি আরও বলেন, শুধু চারা গাছ রোপন করলেই হবে না সেই গাছের যত্ন নিতে হবে এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে দুটি করে গাছ রোপন করবেন তাহলে আমাদের চারপাশের প্রকৃতি সবুজে ভরে উঠবে।

নাজিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মিরানুজ্জামান মিরন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শাহেদ সমি বাদশা, জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মাসুম ফকির, চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ বিএম আলমগীর হোসাইন, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আলী আকবর টুটুল, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলী মোড়ল সাধারণ সম্পাদক আরিফ ঢালী’সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews