বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

বাগেরহাটে ১১টি চোরাই গরু ও পিকআপসহ ৩ জন গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

​বিশেষ প্রতিনিধি:: বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে চোরাইকৃত ১১টি গরু এবং গরু বহনে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান উদ্ধার করেছে। এই চোরচক্রের সাথে জড়িত ৩ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
​পুলিশ সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার ফকিরহাট থানার মামলা নম্বর-১৪ (তারিখ: ১৯/০৭/২০২৬, ধারা-৪৫৭/৩৮০)-এর তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামী ইমরান শেখ (৪০) ও নাহিদ শেখ (২৭)-কে জেলা গোয়েন্দা শাখার সহায়তায় গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের পুলিশ হেফাজতে (রিমান্ডে) নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
​বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) রাত ০৩:৪০ মিনিটে বাগেরহাটের ফকিরহাট থানাধীন ‘শিউলি ফিলিং স্টেশন’ থেকে গরু বহনে ব্যবহৃত পিকআপটি (রেজিঃ নং-খুলনা মেট্রো-ন-১১-২০২২) জব্দ করা হয়। এরপর গ্রেপ্তারকৃত আসামীদের দেওয়া তথ্যমতে খুলনার তেরখাদা থানাধীন বারাসাত ইউনিয়নের কাটেঙ্গা গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে আসামী মোঃ আরিফ মোল্লার বসতবাড়ির গোয়ালঘর থেকে ছোট-বড় মোট ১১টি চোরাই গরু উদ্ধার করে জব্দ তালিকাভুক্ত করা হয় এবং আরিফ মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃত আসামীদের পরিচয় ও মামলা সংক্রান্ত তথ্য:
​ইমরান শেখ (৪০): পিতা-আবু সাঈদ শেখ, সাং-শ্যামবাঘাত, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট। (তার বিরুদ্ধে ৬টি নিয়মিত মামলা রয়েছে।)
​নাহিদ শেখ (২৭): পিতা-মৃত শুকুর শেখ, সাং-সোলাকড়া দক্ষিণপাড়া, থানা-রামপাল, জেলা-বাগেরহাট। (তার বিরুদ্ধে ৩টি নিয়মিত মামলা রয়েছে।)
​মোঃ আরিফ মোল্লা ( ৩৮): পিতা-মৃত ধুনা মোল্লা, সাং-কাটেঙ্গা, থানা-তেরখাদা, জেলা-খুলনা। (তার বিরুদ্ধে ২টি নিয়মিত মামলা রয়েছে।)
​বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, “আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews