1. mamunchalna09@gmail.com : Mamunur Rashid : Mamunur Rashid
  2. live@www.dailybanglarkhabar.com : - : - -
  3. info@www.dailybanglarkhabar.com : - :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মরিয়মের লাশ নিতে ১৭ হাজার টাকা ধার করে অ্যাম্বুলেন্স ভাড়া জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর পাইকগাছাকে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন উপজেলা গড়তে কাজ করছি: বাপ্পী ডেঙ্গুর চাপের মুখে কয়রা হাসপাতাল: গত ডের মাসে রুগি ভর্তি ৫৭ জন বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা কোস্টগার্ডের অভিযানে টেকনাফ থেকে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ খুলনায় সিরাতুন্নবী (স.) এর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত এ্যাফিডেভিট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ইমরান খানের বোন আলিমা খান গ্রেপ্তার

কোস্টগার্ডের অভিযানে টেকনাফ থেকে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মনির হোসেন :: মাদকের বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযানে কঙ্বাজারের টেকনাফ থেকে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, কঙ্বাজারের টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে ২১ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা নদীতে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে, আভিযানিক দল কর্তৃক উক্ত বস্তা তল্লাশি করে প্রায় ৭০ লক্ষ টাকা মূল্যের ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট