1. mamunchalna09@gmail.com : Mamunur Rashid : Mamunur Rashid
  2. live@www.dailybanglarkhabar.com : - : - -
  3. info@www.dailybanglarkhabar.com : - :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
মরিয়মের লাশ নিতে ১৭ হাজার টাকা ধার করে অ্যাম্বুলেন্স ভাড়া জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর পাইকগাছাকে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন উপজেলা গড়তে কাজ করছি: বাপ্পী ডেঙ্গুর চাপের মুখে কয়রা হাসপাতাল: গত ডের মাসে রুগি ভর্তি ৫৭ জন বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা কোস্টগার্ডের অভিযানে টেকনাফ থেকে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ খুলনায় সিরাতুন্নবী (স.) এর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত এ্যাফিডেভিট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ইমরান খানের বোন আলিমা খান গ্রেপ্তার

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ডেস্ক :: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাওয়ার পথে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে ইস্তাম্বুল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বহনকারী বিমানটি অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, সোমবার ভোর পৌনে ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুর্কি এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, ইস্তাম্বুলে দুই ঘণ্টা ৩৫ মিনিটের যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে পুনরায় নিউইয়র্কের পথে রওনা হওয়ার কথা। ফ্লাইটটি নিউইয়র্ক সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সূচি রয়েছে।

এই সফরকালে প্রধানমন্ত্রীর সাথে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন। এছাড়া সরকারি নিরাপত্তা কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীসহ তাঁর মোট সফরসঙ্গী হিসেবে রয়েছেন ৩৫ জন। যার মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী পদমর্যাদার ব্যক্তি রয়েছেন ১৫ জন।

নিউইয়র্ক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। বিমানবন্দর থেকে নির্ধারিত নিরাপত্তা বহরসহ প্রধানমন্ত্রীকে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হবে। সফর চলাকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট