1. mamunchalna09@gmail.com : Mamunur Rashid : Mamunur Rashid
  2. live@www.dailybanglarkhabar.com : - : - -
  3. info@www.dailybanglarkhabar.com : - :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মরিয়মের লাশ নিতে ১৭ হাজার টাকা ধার করে অ্যাম্বুলেন্স ভাড়া জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর পাইকগাছাকে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন উপজেলা গড়তে কাজ করছি: বাপ্পী ডেঙ্গুর চাপের মুখে কয়রা হাসপাতাল: গত ডের মাসে রুগি ভর্তি ৫৭ জন বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা কোস্টগার্ডের অভিযানে টেকনাফ থেকে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ খুলনায় সিরাতুন্নবী (স.) এর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত এ্যাফিডেভিট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ইমরান খানের বোন আলিমা খান গ্রেপ্তার

পাইকগাছাকে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন উপজেলা গড়তে কাজ করছি: বাপ্পী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, পাইকগাছাকে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে খুলনার পাইকগাছার সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ফ্রি চক্ষু চিকিৎসা, ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষের কল্যাণে স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

চক্ষু ক্যাম্পে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ (এমবিবিএস), খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান কে এম আশরাফুল আলম নান্নু, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যালেন মেয়র এস এম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল ও পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সত্তার।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, তুষার কান্তি মন্ডলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দিনব্যাপী ক্যাম্পে প্রায় এক হাজার রোগীর চোখ পরীক্ষা করা হয়। এর মধ্যে প্রায় ৮০ জনকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। অন্য রোগীদের প্রয়োজনীয় ব্যবস্থাপত্র, ওষুধ ও চশমা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট