সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
চার দিন পর গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১৯ মরদেহ হরমুজ প্রণালি খুলতে জটিল শর্ত ইরানের মির্জা ফখরুলই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, ইউএনও ও সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে মোংলা বন্দর সেন্টমার্টিনে কোস্টগার্ডের উদ্যোগে ২০ হাজার চারা রোপণ করা হবে বাগেরহাট পৌর বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা পণ্য জব্দ শার্শা ও বেনাপোলের বিভিন্ন বাজারে কাচাঁ মরিচের দাম কমে অর্ধেকে নেমেছে

মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

  • প্রকাশিত: রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ৫৩৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: সৌদি আরবসহ মধ্যপ্রাচের দেশগুলোতে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

রোববার শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। তারপরই বিশ্বজুড়ে মুসলিমরা পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা পালন করা শুরু করেছেন।

মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সৌদি আরবের আজ টিভির খবরে বলা হয়েছে, লাখ লাখ মুসলমান মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববীতে ঈদের নামাজের জমায়েতে অংশ নেন।

সৌদি নাগরিক, পাকিস্তানি এবং অন্যান্য বিদেশি নাগরিকদের অংশগ্রহণে সৌদি আরব জুড়ে ১২ হাজারেরও বেশি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

ঈদের নামাজের পর পশু কোরবানি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews