সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
চার দিন পর গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১৯ মরদেহ হরমুজ প্রণালি খুলতে জটিল শর্ত ইরানের মির্জা ফখরুলই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, ইউএনও ও সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে মোংলা বন্দর সেন্টমার্টিনে কোস্টগার্ডের উদ্যোগে ২০ হাজার চারা রোপণ করা হবে বাগেরহাট পৌর বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা পণ্য জব্দ শার্শা ও বেনাপোলের বিভিন্ন বাজারে কাচাঁ মরিচের দাম কমে অর্ধেকে নেমেছে

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় গুলিতে আহত আব্দুল্লাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

সেলিম রেজা, বেনাপোল:: ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত হয় যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মাঠ পাড়ার আব্দুল জব্বারের ছেলে আব্দুল্লাহ (২৩)। আব্দুল্লাহ’র বাবা একজন দিনমজুর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত হওয়ার পর থেকে গত ১০ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ঢাকা সোহরাওয়াদী কলেজের রাষ্ট্র বিজ্ঞান ৩য় বর্ষের ছাত্র।

জানা যায়, আব্দুল্লাহ ঢাকায় বোনের বাসায় থেকে লেখা পড়া করতো। গত ৫ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭ টায় বংশাল থানার সামনে গুলিবিদ্ধ হয়। গুলিটি তার কপালে লাগে।তাকে তাৎক্ষণিক ভাবে তার বন্ধুরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অস্ত্র পাচার করে (অপারেশন) তার মাথা থেকে গুলি বের করা হয়।

আব্দুল্লাহ’র অবস্থা আশঙ্কাজনক হলেও তাকে হাসপাতাল থেকে ১০ ই আগস্ট জোরপূর্বক ছাড় পত্র দেওয়া হয়।এর পর রোগী আব্দুল্লাহকে তার বেনাপোলের বাড়িতে নিয়ে আসা হয়।বাড়িতে তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে ১১ ই আগস্ট রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি হওয়ায় ডাক্তাররা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।

রাত ৩ টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উদ্দেশ্যে রওনা দিয়ে সকাল ৭ টায় ভর্তি করা হয়। বতর্মানে আহত আব্দুল্লাহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি ১০৩ ওয়ার্ডের ৬ নং বেডে আছে।তার উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন সংগঠন ও সমাজের বৃত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তার দিনমজুর পিতা আব্দুল জব্বার। কোন স্বহৃদয় ব্যাক্তি সাহায্য করতে চাইলে (নগদ-০১৭৪৫০৯৮২৯৬, বিকাশ-০১৮১৮৬৪০৪৩০)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews