1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন ‘ইউরেনিয়াম চুরি’র চেষ্টা ও অভিযান ব্যর্থের দাবি তেহরানের জাতীয় সংসদে ৭টি বিল পাস, নতুন উত্থাপন ৪টি প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-রাষ্ট্রপতি পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫

দাকোপে শ্রীকৃষ্ণের মহা জন্মাষ্টমী পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৫৭৩ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে সনাতন হিন্দু ধর্মালম্ববীদের মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫০তম শুভ জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। চালনা পৌরসভার বৌমার গাছতলাস্থ উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটি এ জন্মাষ্টমী পালনের আয়োজন করেন।
মঙ্গলবার উৎসবটি পালন উপলক্ষ্যে বেলা ১১টায় বৌমার গাছতলাস্থ শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে মন্দির কার্য্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপত্বিতে ও সাবেক কাউন্সিলর দেবাশীষ ঢালীর পরিচালনায় অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর। বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা পুলিশ পরিদর্শক (ওসি) সুকান্ত সাহা, উপজেলা বিএনপির আহবায়ক অসিত কুমার সাহা, সদস্য সচিব আব্দুল মান্নান খান, পৌর বিএনপির আহবায়ক মোজাফ্ফার হোসেন, বিমল চন্দ্র বিশ্বাস, ডাঃ শিশির বিশ^াস, বিকেন্দ্র নাথ গাইন, মোহন লাল সাহা, ভবেন্দ্রনাথ রায়, সুকুমার বিশ্বাস, পরিমল রায়, সুভাষ চন্দ্র হালদার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিবপদ মন্ডল, শিবপদ বৈরাগি, মেরী রানি বিশ্বাস, বিউটি সাহা, তাপস রায়, সুকল্যান বাছাড়, বিষ্ণুপদ হালদার, জীবন মন্ডল প্রমুখ। সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট