মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার বেনাপোলে মানব পাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সুরক্ষায় ‘হাফওয়ে হোম’-এর যাত্রা শুরু তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন এস এম নাজমুস সালেহীন নিরাপদ ও আধুনিক লেনদেনে ঘোড়াঘাটের মানুষকে উৎসাহিত করলো পূবালী ব্যাংক। মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা প্রতিশোধের তাড়নায় উত্তপ্ত ইরান তেহরানে খামেনির শোকযাত্রার আনুষ্ঠানিকতা চলছে ভারী বৃষ্টি ও উজানের ঢলে ১৪ জেলায় প্লাবনের শঙ্কা আমার সংবাদ ডেস্ক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বেনাপোল পৌর বিএনপির সাথে যশোর – ২ আসনের এমপি সাবেরা সুলতানার মতবিনিময়

তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন এস এম নাজমুস সালেহীন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির, ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ভূমি সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভূমি সেবা সহায়তা কেন্দ্র (LSFC) পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস সালেহীন।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকালে উপজেলা স্কুল রোডে অবস্থিত ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শনকালে তিনি কেন্দ্রের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবার মান, গতিশীলতা ও ডিজিটাল কার্যক্রম আরও উন্নত করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে এস এম নাজমুস সালেহীন বলেন, সরকারের লক্ষ্য হলো প্রান্তিক জনগণের দোরগোড়ায় হয়রানিমুক্ত, নিরাপদ ও সহজলভ্য ভূমি সেবা পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে ভূমি সেবা সহায়তা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে সরকার নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজ নেন। পাশাপাশি নির্ধারিত সেবামূল্যেই সব ধরনের ভূমি সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।
ভূমি সেবা সহায়তা কেন্দ্র থেকে সরকার নির্ধারিত ফি-এর বিনিময়ে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিস মোকদ্দমা সংক্রান্ত সেবা, খতিয়ানের সার্টিফায়েড কপি, নকশার কপিসহ বিভিন্ন ভূমি-সংক্রান্ত সেবা গ্রহণ করা যাচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, এই কেন্দ্র চালুর ফলে উপজেলার সাধারণ মানুষ এক স্থান থেকেই প্রয়োজনীয় ভূমি সেবা পাচ্ছেন। এতে যেমন সময় সাশ্রয় হচ্ছে, তেমনি কমছে ভোগান্তি ও অতিরিক্ত ব্যয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews