বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
আইএইচআর মাল্টিসেক্টরাল স্টেকহোল্ডার শীর্ষক বিভাগীয় অ্যাডভোকেসি সভা ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড দাকোপে মোবাইল কোর্ট অভিযানে অবৈধ কারেন্টজাল জব্দ ও জরিমানা আদায় পাইকগাছায় ইপিআই কার্যক্রম জোরদারে ওয়ার্ল্ড ভিশনের ব্যাগ প্রদান ভারতে গণধর্ষণের পর মুসলিম কিশোরীকে বস্তাবন্দী করে ফেলা হলো পুকুরে লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন তিন পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা!

নিরাপদ ও আধুনিক লেনদেনে ঘোড়াঘাটের মানুষকে উৎসাহিত করলো পূবালী ব্যাংক।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ, দ্রুত ও আধুনিক ডিজিটাল লেনদেনে জনগণকে উদ্বুদ্ধ করতে দিনাজপুরের ঘোড়াঘাটে পূবালী ব্যাংক পিএলসি-এর ঘোড়াঘাট উপশাখার উদ্যোগে ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাংকের উপশাখা কার্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংক ঘোড়াঘাট উপশাখার ব্যবস্থাপক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং জুনিয়র কর্মকর্তা খোরশেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা মৎস্য কর্মকর্তা নিয়াজ মোর্শেদ রঞ্জু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন এবং পূবালী ব্যাংকের ফুলবাড়ী শাখা ব্যবস্থাপক মামুনুর রশীদ।
বক্তারা বলেন, “নগদ অর্থের পরিবর্তে ফান্ড ট্রান্সফার, মোবাইল অ্যাপ ও ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহার করলে আর্থিক লেনদেন অধিকতর নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ হয়। ডিজিটাল পদ্ধতি ব্যবহারের ফলে জাল নোটের ঝুঁকি, খুচরা টাকার সংকট, নগদ অর্থ বহনের ঝামেলা এবং যাতায়াতের সময় আর্থিক নিরাপত্তা ঝুঁকি থেকে গ্রাহকরা মুক্তি পাবেন।”
ক্যাম্পেইনে ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে দৈনন্দিন আর্থিক কর্মকাণ্ডে ক্যাশলেস পদ্ধতি ব্যবহারের আহ্বান জানানো হয় এবং এর কার্যকারিতা সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews