1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
যুদ্ধ নয়, অধিকার রক্ষায় অটল ইরান-মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান বিল পাসে সংসদীয় ইতিহাসে নতুন রেকর্ড টেকনাফে ১ লক্ষ ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক মুন্সিগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্টগার্ড চৈত্রের খরতাপে কুয়াশার চাদর: খুলনার উপকূলে বিরল আবহাওয়া বাগেরহাটে সবজি বাজারে বাড়তি দামের চাপ স্থিতিশীল রয়েছে মাছ, মাংস ও মুদি পণ্যের বাজার মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নাভারনে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান

সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস

  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। বু

ধবার (২৭ নভেম্বর) অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে তারা দুজন অক্ষত রয়েছেন।

লোহাগাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলিম জানান, এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। জিডি প্রক্রিয়াধীন। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।

এর আগে চট্টগ্রাম মহানগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম।

দাফনের পর অ্যাডভোকেট সাইফুলের কবর জিয়ারত করেন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট