শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

নগরীতে অবৈধ দখলদার অপসারণ কার্যক্রম পরিচালিত

  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার দিনব্যাপী নগরীতে অবৈধ দখলদার অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সড়কের ওপর মালামাল রেখে ব্যবসা পরিচালনার অপরাধে ডাকবাংলো এলাকার প্লাস্টিক সামগ্রী ব্যবসায়ী মো: শামীম-কে ৫ হাজার টাকা, এশিয়া স্টীলের সত্ত্বাধিকারী মো: তৌফিক-কে ৩ হাজর টাকা, মেসার্স আফনান স্টোরের স্বত্তাধিকারী মো: বায়জিদ হোসেন-কে ৫ হাজার টাকা, নিউ মুন্না ফার্ণিচারের স্বত্ত্বাধিকারী মো: সাফায়েত হোসেন-কে ৫ হাজার টাকা, সড়কের ওপর চুলা রাখার অপরাধে জিলাপি ব্যবসায়ী মো: সজিব ও মান্না-কে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা এবং দেবেন বাবু রোডস্থ মেসার্স মিম এন্টারপ্রাইজ-এর স্বত্ত্বাধিকারী আব্দুল্লাহ আল মাসুদ-কে সড়কের উপর পাইপ ও পাম্প মেশিন রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া অভিযানকালে জন ও যান চলাচলের সুবিধার্থে ডাকবাংলো মোড়সহ ফেরিঘাট মোড় হয়ে পাওয়ার হাউজ মোড় পর্যন্ত সড়ক ও ফুটপথ থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ অভিযানে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews