শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

ডেস্ক:: অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন। উপদেষ্টা এ এফ হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ৩টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

গণমাধ্যমকে মুয়াজ আরিফ জানান, তার বাবা উপদেষ্টা হাসান আরিফ হঠাৎ করে মেঝেতে পড়ে যায়। এরপরে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, হৃদ্‌রোগে হাসান আরিফের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পরই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ভূমি মন্ত্রণালয়ে হাসান আরিফের একান্ত সচিবের দায়িত্বে থাকা মো. নাছির উদ্দিন গণমাধ্যমকে বলেন, ল্যাবএইড হাসপাতালে বেলা ৩টা ১০ মিনিটে হাসান আরিফ মৃত্যুবরণ করেন।

পেশাগত জীবনে হাসান আরিফ একজন আইনজীবী ছিলেন। তিনি বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews