শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

খুলনায় বৈষম্যমুক্ত বাংলাদেশ ও সুশাসন বিষয়ে তথ্য অধিদফতরের সেমিনার

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: তথ্য অধিদফতর (পিআইডি) এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের যৌথ আয়োজনে বৈষম্যমুক্ত বাংলাদেশ ও সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে সেমিনার আজ (শুক্রবার) বিকালে খুলনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, ছাত্রজনতার আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই আত্মত্যাগের লড়াই একটি বড়সাফল্য ও মাইলফলক হয়ে থাকবে যদি আমরা জুলাই-আগস্টের চেতনাকে সঠিকভাবে হৃদয়ে ধারণ করি। তিনি বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনেক বিষয়ে জানা হয়েছে এবং এর ফলে আমাদের হৃদয় আন্দোলিত হয়েছে। আমাদের লক্ষ্য হলো খুলনাবাসীকে সেবা দিয়ে যাওয়া। অনেক সময় তথ্যের সাথে অপতথ্য মিশ্রিত হয়ে যায়। অপতথ্যের বিস্তার নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এবিষয়ে গণমাধ্যমকর্মীদের সর্তক থাকতে হবে। আমি আশা করছি আজকের এই সেমিনার থেকে উঠে আসা সারসংক্ষেপ আমাদের আগামীর পথ চলায় ভূমিকা রাখবে।

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, গণমাধ্যমকর্মীরা হচ্ছেন সমাজের দর্পন। ছাত্রজনতার আন্দোলনে অনেক গণমাধ্যমকর্মীর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এই আন্দোলনের সঠিক তথ্য তুলে ধরেছেন। যার ফলে জুলাই-আগস্ট আন্দোলনের সঠিক চিত্রটি বিশে^র কাছে তুলে ধরা সম্ভব হয়েছে।

সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সুশান্ত সরকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মিনহাজুল আবেদীন সম্পদ। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস) ম. জাভেদ ইকবাল। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তৃতা করেন সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান। অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর খুলনা কার্যালয়ের পরিচালক জিনাত আরা আহমেদ, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, এস এম হাবিবসহ গণমাধ্যমকর্মীরা বক্তৃতা করেন। অনুষ্ঠানে তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আলী সরকার, উপপ্রধান তথ্য অফিসার (রিসার্চ, রেফারেন্স ও মিডিয়া সেন্টার) হাছিনা আক্তার ও তথ্য অফিসার (সমন্বয়, বিতরণ ও প্রশিক্ষণ) মোঃ জোবায়ের হোসেন উপস্থিত ছিলেন। সেমিনারটি সঞ্চালনা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান মুফতি।

সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও ৩৫জন গণমাধ্যমকর্মী অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews