শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

খুলনার সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ আর নেই

  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: সাংবাদিক হারুন অর রশিদকে (৫৫) বাঁচিয়ে রাখার শেষ চেষ্টা ব্যর্থ হল। চিকিৎসাধীন অবস্থায় তিনি চলে গেলেন না ফেরার দেশে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার দুপুর ২টায় নগরীর আদদ্বীন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি কিডনি রোগে ভুগছিলেন।
গত ২ ডিসেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৫ ও ৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৩ ডিসেম্বর কিডনি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে আজ সোমবার আইসিইউতে ভর্তি করা হয়।
সাংবাদিক হারুন অর রশিদ খুলনা প্রেসক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক নির্বাহী সদস্য ও দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার ছিলেন।
খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান হিমালয় জানান, সিনিয়র সাংবাদিক হারুন অর রশীদের মরদেহ গ্রামের বাড়ি মোরেলগঞ্জে নেওয়া হচ্ছে। সেখানে জানাজা ও দাফন সম্পন্ন হবে।
সাংবাদিক হারুন-অর-রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবসহ সাংবাদিক বৃন্দ।
পরিবারের সূত্র জানায়, হারুন অর রশিদ ১৯৬৯ সালের ২ মার্চ বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বিশারিঘাটা গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম আবু সাঈদ হাওলাদার ও মাতা মৃত সুফিয়া বেগম। তাদের তিন ছেলের মধ্যে হারুন দ্বিতীয়। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। মেয়ে হুমায়রা বিনতে হারুন সরকারি পাইওনিয়ার কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছেলে সানি সাদমান অয়ন শিশু শ্রেণিতে পড়ে। তার স্ত্রী সেলিমা রশিদ সালমা প্যারালাইজড আক্রান্ত হয়ে গত তিন বছর ধরেই শয্যাশায়ী। তিনি খুলনা জেলার রুপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের বেলফুলিয়ার রাজাপুরে ভাড়া বাড়িতে বসবাস করতেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews