শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

ডুমুরিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

অরুণ দেবনাথ, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:: খুলনার ডুমুরিয়া উপজেলার মলমলিয়া বিলে ধানের বীজতলা থেকে মঙ্গলবার সকালে ওই গ্রামের কৃষক রিজাউল বাওয়ালী(৩৫)’র মরদেহ উদ্ধার হয়েছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর কথা শোনা গেলেও পুলিশ নিশ্চিত নয়। এলাকাবাসী সুত্রে জানা গেছে, শোভনা ইউনিয়নের মলমলিয়া গ্রামের সরবেত বাওয়ালীর ছেলে রিজাউল গত সোমবরা রাতে বাড়ির পার্শবর্তী বিলে ধানের বীজতলায়(চারা তৈরির ক্ষেত) পানি দিতে যেয়ে আর বাড়ি ফেরেনি। তবে মঙ্গলবার সকালে ওই বীজতলার পার্শেই তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এলাকাবাসী বলছে, ধানের বীজতলায় ইঁদুরের উপদ্রব ঠেকাতে খোলা তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা হয়েছিলো। রেজাউল রাতে অসতর্কতা বসত সেই তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। তবে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, খবর পেয়ে ভোরে আমি নিজেই ঘটনাস্থলে যেয়ে মৃতদেহ উদ্ধার করেছি। কিন্তু মৃতদেহের পাশে কোনো বিদ্যুতের তার দেখিনি। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্নও পাইনি। ময়নাতদন্তের রিপোর্ট বা তার পরিবার চাইলে আইনানুগ ব্যবস্থা নেবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews