শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

বাগেরহাটে ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সদর উপজেলার যাত্রাপুর ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার প্রাঙ্গনে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়। যাত্রাপুর ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রিন বোর্ড এন্ডফাইবার্স লিমিটেডের পিপ এ্যাডভাইজার আলহাজ¦ গোলাম কিবরিয়া মিন্টু, যাত্রাপুর ইউনিয়ানের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আরজু, বাগেরহাট প্রেসক্লাবের সহ সভাপতি এস এম রাজ, তালিমুল কুরআন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব। সভা পরিচালনা করেন যাত্রাপুর ক্যাডেট মাদ্রসার পরিচালক মুফতি রুহুল আমিন। পরে বার্ষিক পরীক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশ করা হয়। এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews