1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
যুদ্ধ নয়, অধিকার রক্ষায় অটল ইরান-মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান বিল পাসে সংসদীয় ইতিহাসে নতুন রেকর্ড টেকনাফে ১ লক্ষ ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক মুন্সিগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্টগার্ড চৈত্রের খরতাপে কুয়াশার চাদর: খুলনার উপকূলে বিরল আবহাওয়া বাগেরহাটে সবজি বাজারে বাড়তি দামের চাপ স্থিতিশীল রয়েছে মাছ, মাংস ও মুদি পণ্যের বাজার মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নাভারনে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান

ভারতীয় হাইকমিশনে ড. মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভারতের সাবেক প্রধানমন্ত্রী সদ্যপ্রয়াত ড. মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

তিনি আজ সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনে ড. মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রধান উপদেষ্টা হাইকমিশনে খোলা শোক বইতেও শোকবার্তা লিখেন।

ভারত দেশের সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানাতে সাত দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ২৬ ডিসেম্বর দিল্লির একটি হাসপাতালে মারা যান মনমোহন সিং।

ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সকাল সাড়ে ১১টায় বারিধারায় ভারতীয় হাইকমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

অধ্যাপক ইউনূস হাইকমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তাঁর দীর্ঘদিনের বন্ধু ড. মনমোহন সিংয়ের স্মৃতিচারণ করে বলেন, ‍‍`তিনি কত না সরল ছিলেন! কত না প্রজ্ঞাবান ছিলে তিনি!‍‍`

তিনি আরও বলেন, মনমোহন সিং ভারতকে বৈশ্বিক অর্থনীতির পরাশক্তি হিসেবে গড়ে তুলতে বড় ভূমিকা পালন করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট