1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
এবার সরাসরি ক্যালিফোর্নিয়ায় হামলার পরিকল্পনা ইরানের স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি খালেদা জিয়া, খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব বিগত দেড় দশকে এমপিরা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না-প্রধানমন্ত্রী আ.লীগের ফ্যাসিবাদী আমলে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল-রাষ্ট্রপতি সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করছি-প্রধানমন্ত্রী পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ভারতে পাচারের জন্য আনা ৫৫ লাখ টাকার স্বর্ণেরবারসহ পাচারকারী আটক সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক দাকোপে দলিত নারী ও কিশোরদের অধিকার সুরক্ষায় মতবিনিময় সভা

ভালো খেলোয়াড় হতে হলে অবশ্যই খেলার প্রতি মনসংযোগ বৃদ্ধি করতে হবে-বিভাগীয় কমিশনার

  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেছেন, ভালো খেলোয়াড় হতে হলে অবশ্যই খেলার প্রতি মনসংযোগ বৃদ্ধি করতে হবে। খেলার সময় দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারতে হবে। শারীরিক শক্তির প্রয়োজন থাকলেও খেলাধুলার ক্ষেত্রে খেলার কৌশলগুলো আয়ত্ত করা জরুরি। অন্যথায় দক্ষ খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তোলা সম্ভব হবে না।
তিনি আজ (বুধবার) দুপুরে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুর্ধ্ব ১৮ ইয়ং টাইগার জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪-২৫ এর খেলোয়াড়দের সাথে পরিচিতি ও মতবিনিময়কালে একথা বলেন।
এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম, সিনিয়র সাংবাদিক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শেখ দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিভাগের অনুর্ধ্ব ১৮ ইয়ং টাইগার ক্রিকেট দলের ম্যানেজার তরিকুল ইসলাম সোহান, কোচ অপু ও রানার নেতৃত্বে খুলনা বিভাগের ২০ জন খেলোয়াড় আগামী ৬ জানুয়ারি রাজশাহী ও বগুড়া স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবে। পরে বিভাগীয় কমিশনার খুলনা বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট