1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
মেসির জোড়া গোলে মায়ামির রুদ্ধশ্বাস জয় অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান ট্রাম্পের আলটিমেটামে পেজেশকিয়ানের চ্যালেঞ্জ, মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় আসন্ন? জ্বালানি তেল নিয়ে মিথ্যাচার করছে সরকার-রুমিন ফারহানা বিডা-বেপজাসহ ৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’ বাসে ৬৪ শতাংশ ও লঞ্চে দেড়গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত পাইকগাছায় হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

২২ জানুয়ারি পর্যন্ত বন্ধ সব কোচিং সেন্টার, অমান্যে কঠোর ব্যবস্থা

  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

ডেস্ক:: এমবিবিএস ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আজ বুধবার (১ জানুয়ারি) থেকে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত সব ধরনের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত মেডিকেল ভর্তি কোচিং বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এমনকি সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য ১ জানুয়ারি ২০২৫ থেকে ২২ জানুয়ারি ২০২৫ পর্যন্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিচালিত সব মেডিকেল ভর্তি কোচিং সেন্টারের অফলাইন ও অনলাইন কার্যক্রম বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন গণমাধ্যমকে জানান, এমবিবিএস ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নফাঁস ঠেকাতে আগামী ১ জানুয়ারি (বুধবার) থেকে সব ধরনের মেডিকেল কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ভর্তি কমিটির সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, আগামী ১৭ জানুয়ারি সারা দেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। ইতোমধ্যে এমবিবিএস ভর্তির আবেদন শুরু হয়েছে। ২৭ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট