শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

নড়াইলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের আটকের দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাব ও বাগেরহাট টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের আয়োজনে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলায় কমর্রত গণমাধ্যম কর্মীরা অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামন, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সাবেক সভাপতি আহসানুল করিম, সাবেক সহ-সভাপতি নকিব সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, টিভি জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, দপ্তর সম্পাদক এসএম শামসুর রহমান, মোড়েলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এইচ এম মইনুল ইসলাম, সাংবাদিক আকমল উদ্দিন সাখী, অলীপ ঘটক, আজাদুল হক, মোল্ল্যা আব্দুর রব, এস এস শোহান, মামুন আহমেদ, আব্দুল্লাহ আল ইমরান, সৈয়দ শওকত হোসেন, মো. শহিদুল ইসলাম, তানজীম আহমেদ, আরিফুল ইসলাম জালাল, শেখ সোহেল, শেখ আবু তালেব, কামরুজ্জামান শিমুল প্রমুখ।
বক্তারা বলেন, ‘গনমাধ্যমে সংবাদ প্রকাশে যদি সাংবাদিকরা হামলার শিকার হয়। এটা কাম্য নয়। স্বৈরাচারী সরকারে আমলে সাংবাদিকরা যে ভাবে হত্যা নিযাতনের শিকার হয়েছে, এখনও সেই ধারা অব্যাহত রয়েছে। সময় টিভির সজিবুরও কেবল সাংবাদিকতার কারণে হামলার শিকার হয়েছেন। যারাই এর সঙ্গে জড়িত থাকুক তাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।
উল্লেখ, গত ৩০ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews