শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

খুলনায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন অনুষ্ঠান বুধবার বিকালে শিববাড়ি মোড়স্থ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ভবন চত্বরে অনুষ্ঠিত হয়। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার এ মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এধরণের মেলা বেশি করে আয়োজন করতে হবে। মানসম্মত পণ্য উৎপাদন করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এতে করে দেশ লাভবান হবে এবং ক্রেতা-বিক্রেতা উপকৃত হবে। বর্তমান সময়ে ছেলে-মেয়ে কেউ বেকার থাকতে চায়না। দেশের অর্থনৈতিক উন্নয়নে ছোট ছোট উদ্যোক্তরা ব্যাপক ভূমিকা রেখে চলছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তৈরি পণ্য সামগ্রির প্রচার ও প্রসার বাড়াতে হবে। চাকুরির পেছনে না ছুটে নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকুরি দিতে পারলে দেশের বেকারত্বের হার কমে আসবে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার ও খুলনা বিসিকের ব্যবস্থাপক তাহেরা নাসরীণ। স্বাগত বক্তৃতা করেন বিসিকের জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোলাম সাকলাইন। বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক জেলা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

৩৫টি স্টলে ১০ দিনব্যাপী এই মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews