শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা মঙ্গলবার দুপুরে খুলনা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত। দিবসের এবারের প্রতিপাদ্য ‘সর্বকালেরই পরিমাপ সকলের জন্য’।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সঠিক পরিমাপ ছাড়া দৈনন্দিন জীবনে কোন কাজ সম্পন্ন করা সম্ভব নয়। সঠিক পরিমাপ আছে বলেই আমরা ভেজালমুক্ত ও সঠিক পরিমাপে পণ্য পায়। উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে বিপণনের প্রতিটি ধাপে পণ্যের মান ও পরিমান সঠিক রাখা প্রয়োজন। সকল পণ্য ভোক্তা সাধারণের কাছে পৌঁছে দিতে বিএসটিআই’র মনিটরিং জোরদার করা প্রয়োজন। মানসম্মত পণ্য পেতে ভোক্তাদেরও সচেতন থাকতে হবে। শিল্প, ব্যবসা-বাণিজ্য ও সেবার সকল ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতির সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক পদ্ধতি একক অনুসরণ করতে হবে। উৎপাদিত পণ্যের ওজন ও পরিমাপ বিষয়ে প্রচারের মাধ্যমে সবাইকে সচেতন করতে হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, বেশি লাভের আশায় ওজনে কম দেওয়া যাবে না।
খুলনা বিএসটিআই এর উপপরিচালক প্রকৌশলী রহিমা তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার ও খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড। ধন্যবাদ জানান বিএসটিআই’র উপপরিচালক (রসায়ন) এবিএম রইসুল আলম। অনুষ্ঠানে ব্যবসায়ী, ভোক্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews