1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময়

বেনাপোলে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন শাখার কুদলারহাট বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (২২ মে) বিকালে কুদলারহাট স্কুল মাঠে বাহাদুরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

বেনাপোল পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা ইউছুপ আলীর সঞ্চালনায় এবং বাহাদুরপুর ইউনিয়ন জামায়াত ইসলামী শাখার সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও যশোর-৮৫, শার্শা-১, মনোনীত এমপি প্রার্থী মাওলানা আজিজুর রহমান।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াত ইসলাম একটি দুর্নীতিমুক্ত সংগঠন। যে সংগঠন মানুষকে আল্লাহর পথে ডাকে। কোরআন হাদিসের আলোকে জীবন গড়ার কথা বলে। ফ্যসিবাদের পতনের পর নতুন করে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। যারা এ দেশকে অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষায় সর্বোচ্চ কাজ করবে।’ এসময় ‘আল্লাহর দ্বীন চাই, সংবিধানে দ্বীন চাই’ এই স্লোগানে অনুষ্ঠিত কর্মি সম্মেলনে ইসলামী আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন তিনি।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ ইউসুফ আলী, মাওলানা মোঃ ইয়াকুব আলী, মাওলানা মোঃ ইলিয়াস, মাওলানা মোঃ আঃ ওয়াহেদ দুদু, মাওলানা মোঃ মশিউর রহমান, মাওলানা মোঃ আনোয়ার হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট