শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দাকোপে বিএনপির প্রস্তুতি সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: আগামী ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি এর উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ লক্ষে মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় দাকোপ উপজেলা বিএনপির কার্যালয়ে খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চালনা পৌরসভার সাবেক কাউন্সিলর অসিত কুমার সাহার সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন তিলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মানস গোলদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম, চালনা পৌরসভা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এসএম গোলাম কাদের, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান টুকু, হাফিজ সানা, আশরাফ হোসেন, মহিদুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক মো: শফিকুল মোল্লা, যুবদলের পৌরসভার সিনিয়র যুগ্ম আহবায়ক জিএম রমজান, যুবদল নেতা মুজাহিদুল ইসলাম, পৌরসভা মহিলা দলের আহবায়ক জান্নাতুল ফেরদাউস, উপজেলা সাংগঠনিক সম্পাদক পারুল বেগম, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আব্দুর রাজ্জাক মোল্ল্যা, সদস্য সচিব আজিম হাওলাদার, শাহাদাত হোসেন, আব্দুল খালেক মীর, জিএম রুম্মন, মুরাদ হোসেন ঢালী, মাজেদুল ইসলাম প্রমুখ। সভায় ৩০ মে সকাল ৭ টায় নেতাকর্মীদের কালো ব্যাজ ধারন, ৮ টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, সকাল ৯ টায় শোক র‌্যালী, ১০ টায় আলোচনা সভা, জোহর বাদ উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদে কোরআন খানী ও দোয়া মাহফিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews