শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

হেমায়েত আহবায়ক ও জাহিদুল সদস্য সচিব বাগেরহাট ওলামা দলের আহবায়ক কমিটি ঘোষণা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাট জেলা ওলামা দলের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আলহাজ্ব শেখ হেমায়েত উদ্দিনকে আহবায়ক এবং মাওলানা মোঃ জাহিদুল ইসলামকে সদস্য সচিব ও মোঃ আব্দুল হামিদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কার হয়।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে বাগেরহাট পর্যটন মোটেল এন্ড ইয়ুথ ইন এর সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহবায়ক আলহাজ্ব মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মোঃ আবুল হোসেন সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা।
এ সময় অন্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ওলামা দল নেতা খলিলুর রহমান, মাওলানা মুফতি রিয়াজুল ইসলাম, মাওলানা শাহাদাত হোসেন সবুজ, মাওলানা ফারুক হোসেন, মোহাম্মদ মোশারফ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রসুল তরফদার নেওয়াজসহ জাতীয়তাবাদী ওলামা দল বাগেরহাট জেলার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews