1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
টেকনাফে ১ লক্ষ ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক মুন্সিগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্টগার্ড চৈত্রের খরতাপে কুয়াশার চাদর: খুলনার উপকূলে বিরল আবহাওয়া বাগেরহাটে সবজি বাজারে বাড়তি দামের চাপ স্থিতিশীল রয়েছে মাছ, মাংস ও মুদি পণ্যের বাজার মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নাভারনে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান ‘ইসরায়েলের হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের ছেড়ে যাবে না’ ইসলামাবাদের পথে তেহরান, শান্তির শেষ চেষ্টা? বিচার বিভাগ সংক্রান্ত ৩ অধ্যাদেশই বাতিল

এক লক্ষ বাংলাদেশিকে চাকরি দিতে চায় জাপান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

ডেস্ক:: জাপানি কোম্পানিগুলো হাজার হাজার দক্ষ শ্রমিক নিয়োগের পরিকল্পনা করছে। এর ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে এক লাখ বাংলাদেশিকে চাকরি দিতে চায় দেশটি।

আজ (বৃহস্পতিবার) জাপানের টোকিওতে এক সেমিনারে জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কো-অপারেটিভসের (এনবিসিসি) চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা এ তথ্য জানান।

বৃহস্পতিবার (২৯ মে) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ মানবসম্পদ সেমিনারে জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভসের (এনবিসিসি) চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা জানান, জাপানি কোম্পানিগুলো হাজার হাজার দক্ষ কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে।

তিনি আরও জানান, এনবিসিস’র সদস্য প্রতিষ্ঠানগুলো আগামী পাঁচ বছরে জাপানে কাজের জন্য এক লাখ বাংলাদেশি নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে।

এদিকে জাপানে আয়োজিত নিক্কেই সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সম্মেলনে যোগ দিতে বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে জাপান পৌঁছান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাপানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত দাউদ আলী টোকিও বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

এর আগে মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সময় রাত সোয়া ২টার দিকে জাপানের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট