শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ২ কোটি টাকার ১২টি সোনার বারসহ পাচারকারী আটক

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকা থেকে ১ কেজি ৩৯৭ গ্রাম ওজনের ১২টি সোনার বারসহ লিটন রায় (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সে ঢাকা জেলার কতোয়ালী থানার শাখার বাজার এলাকার মধুসূদন রায়ের ছেলে।

সোমবার(২ জুন ) দুপুরে যশোর বিজিবি কোম্পানির টহলদলের সদস্যরা এ স্বর্নের চালানটি আটক করেছে মর্মে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি সোনা পাচারকারী চক্রের এক সদস্য ঢাকা থেকে সোনার একটি চালান নিয়ে ঝিনাইদহ সীমান্তে দিয়ে ভারতে পাচারের জন্য সীমান্তে যাচ্ছিল। এমন গোপন সংবাদে পথিমধ্যে যশোরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে লিটন রায় নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে জুতার ভিতর কৌশলে লুকানো ১২টি সোনার বার পাওয়া যায়। জব্দকৃত সোনার ওজন ১ কেজি ৩৯৭ গ্রাম।যার সিজার মূল্য প্রায় ২কোটি ৩ লাখ ৫১ হাজার ৪৯৬ টাকা। আটক লিটন রায় র্দীর্ঘদিন ধরে চোরচালানের সাথে জড়িত বলে স্বীকার করে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী সোনা উদ্ধার এবং একজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সোনারবার সহ আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews