1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময়

শুল্ক ছাড়াই ভারত থেকে আমদানি করা হলো ৯৫টি মহিষ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় মহিষের একটি চালান বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।যা শুল্ক ছাড়াই ভারত থেকে আমদানি করা হয়েছে।

মঙ্গলবার ((০৩ জুন) বিকালে ভারত থেকে ৫টি ট্রাকে ছোট-বড় মোট ৯৫টি মহিষ বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। এর মধ্যে ৫৫টি বড় এবং ৪০টি বাছুর প্রজননের জন্য। মহিষগুলো ভারতের হরিয়ানা থেকে আমদানি করা হয়েছে।

কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে,সাভার পানি সম্পদ ও গবেষনা-উন্নয়ন কেন্দ্রের জন্য মহিষগুলো বাংলাদেশ সরকার আমদানি করেন। আমদানিতে সহযোগীতা করেন ঠিকাদার প্রতিষ্ঠান তামাম করপোরেশন। মহিষের আমদানি মূল্য ঘোষণা দেওয়া হয়েছে ১ লাখ ৯ হাজার ৯৫০ মার্কিন ডলার। কাস্টমস,বন্দর ও প্রানি সম্পদ অফিসের কার্যক্রম শেষে বন্দর থেকে শুল্কমুক্ত সুবিধায় ছাড় করনের কাজ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট তৃষা এন্টার প্রাইজ।কার্যক্রম শেষে মহিষগুলো সাভার ঢাকা প্রানি সম্পদ গবেষনা কেন্দ্রের উদ্দেশে নেওয়া হবে।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা বলেন, মহিষগুলো বাগেরহাটের ফকিরহাট মহিষ উন্নয়ন প্রকল্প খামারে নিয়ে যাওয়া হবে। বন্দরে আসার পর প্রাথমিকভাবে মহিষগুলোর স্বাস্থ্য পরীক্ষা করে রিপোর্ট ভালো পাওয়া গেছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের ন বলেন, মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে খালাস নিতে সিঅ্যান্ডএফ এজেন্ট তৃষা এন্টার প্রাইজ বিকালে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে। পরীক্ষা-নিরীক্ষা করে শুল্কায়ন করার পর খালাস দেয়া হবে। মহিষের আমদানি মূল্য ঘোষণা করা হয়েছে ১ লাখ ৯ হাজার ৯৫০ মার্কিন ডলার। এসব মহিষ আমদানির জন্য কোনো শুল্ক দিতে হবে না। তবে প্রাণিসম্পদ বিভাগের ছাড়পত্র নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট