শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

খুলনায় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দপ্তর উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মোংলা বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম আরো গতিশীল ও সহজতর করতে খুলনায় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দপ্তর উদ্বোধন করা হয়েছে।

৪ জুন বুধবার সকালে খুলনার খালিশপুরে এ দপ্তর উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান। এসময় বন্দরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, আমদানি রপ্তানীকারক ও বন্দর ব্যবহারকারীদের বিশেষ অনুরোধে ৪ জুন বুধবার খুলনায় বন্দর চেয়ারম্যান মহোদয়ের দপ্তর উদ্বোধন করা হয়েছে। বর্তমানে দপ্তরটির অফিসিয়াল কার্যক্রম চলমান রয়েছে।এতে বন্দর সংশ্লিষ্টরা খুলনায় থেকে বন্দরের যেকোন বিষয় নিয়ে চেয়ারম্যান মহোদয়ের সাথে মতবিনিময় করার সুযোগ পাবেন।

বন্দর ব্যবহারকারীরা জানান, অধিকাংশ ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীর অফিস খুলনাতে অবস্থিত বিধায় মোংলা বন্দরের কার্যক্রম খুলনাস্থ অফিসেও সম্পন্ন করা হলে বন্দর ব্যবহারকারীগণ খুব সহজে বন্দর সংশ্লিষ্ট কাজগুলো সম্পন্ন করতে পারবেন। এ অফিস চালু হওয়াতে আগের তুলনায় সময় সাশ্রয়ী এবং বন্দর সংশ্লিষ্ট কার্যক্রমে গতিশীলতা বাড়বে। ফলে বন্দর ব্যবহারে তারা একদিকে যেমন বেশী উৎসাহিত হবে, অন্যদিকে দেশের অর্থনীতি আরো গতিশীল করতে ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার প্রতিশ্রুতি প্রতিপালন এবং বন্দর ব্যবহারকারীদের অনুরোধের প্রেক্ষিতে মোংলা বন্দর কর্তৃপক্ষ দ্রুতসময়ের মধ্যে খুলনাস্থ অফিসের কার্যক্রম অনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হলো।

উল্লেখ্য, ১লা ডিসেম্বর, ১৯৮৬ সালে মোংলা বন্দরের অপারেশনাল কার্যক্রম খুলনা থেকে মোংলায় স্থানান্তরিত হয়। পরবর্তীতে ১৯৮৭ সালে অন্যান্য অফিসসহ অধিকাংশ স্থাপনা খুলনা থেকে মোংলায় স্থানান্তরিত করা হয়েছিলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews